তোফাজ্জল হোসেন মদন প্রতিনিধি:
নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ১০ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার প্রচারণা নিয়ে। মদন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করে বিভিন্ন ভাবে স্ব-স্ব প্রচারণা কাজে ব্যস্ত রয়েছেন।
তবে এবার প্রথম বারের মত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসির কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন। তিনি এসব দায়িত্ব গুলো অধ্যবতি পর্যন্ত সৎ এবং সুনামের সহিত পালন করে আসছেন।
উপজেলা জুড়ে জনপ্রিয় ও পরিছন্ন নেত্রী হিসেবে পরিচিত ফরিদা ইয়াসমি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি তার প্রার্থীতা ঘোষণা করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের বাসিন্দা কোয়েত প্রবাসি রেনু মিয়ার সহধর্মীনী।
ফরিদা ইয়াসমিন বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন তা বিশ্বে এখন মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে । সেই অগ্রযাত্রায় আমিও অংশীদার হতে চাই। আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি।
এখন দলের পাশাপাশি সাধারন মানুষের জন্য কিছু একটা করতে চাই। আমি আর সে কারনেই আমার নির্বাচনে