শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

ভৈরবে ইউএনও হিসেবে যোগদান করলেন ইসরাত সাদমীন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ইসরাত সাদমীন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নবাগত ইউএনও হিসাবে যোগ দিয়েছেন। বুধবার (২৪ অক্টোবর) সকালে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত ইউএনও ইসরাত সাদমীন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে কর্মরত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে ভৈরব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।

ইসরাত সাদমীন ২০১৭ সালের ৯ জানুয়ারি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন। সেখানে এক বছর ১০ মাস দায়িত্ব পালন কালে ইসরাত সাদমীন পর পর দুই বার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হন। প্রশাসনিক দক্ষতা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরত্বপূর্ণ ভূমিকাসহ সামাজিক উন্নয়ন, বাল্য বিবাহ নিরোধ ও শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। বিশেষ করে বাল্য বিবাহ বন্ধ করার ক্ষেত্রে সেখানে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। বাল্যবিয়ে বন্ধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি গঠন করেন ‘ইউএনও কিশোরী ক্লাব’।

বিসিএস ২৮তম ব্যাচের ক্যাডার ইসরাত সাদমীন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গর্বিত সন্তান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন প্যাথলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ইসরাত সাদমীন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণের আগে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি’র দায়িত্বে ছিলেন

এর আগে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট ও মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD