শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

আসলামউজ্জামা, ভেনিস, ইতালি: ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফইনাল খেলা।

এনটিএস মেসত্রে ও ভেনিস ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় প্রথম ব্যাট করে ভেনিস ক্রিকেট ক্লাব। তাদের দেয়া ১৩৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামে এনটিএস মেসত্রের খেলোয়াড়রা। ১৬ ওভারের খেলায় তারা খুব সহজেই ৭ উইকেট হাতে রেখে বিজয় ছিনিয়ে নেয়।

গত ৩০ সেপ্টেম্বর, রোববার ভেনিসের কামপালতো নামক স্থানের এক ক্রিকেট মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন স্থানীয় মেয়রের প্রতিনিধি এডভোকেট মারকো নেল্লাতো।

এ সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, ভেনিস ক্রিকেট ক্লাবের কর্মকর্তা আলবেরতো মিজানি, এনটিএস মেসত্রের কর্মকর্তা সোলায়মান হোসেন, ব্যবসায়ী সোহেল মিয়া, সাংবাদিক জাকির হোসেন সুমনসহ কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিগণ।

প্রায় তিন মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভেনিস এবং পাশ্ববর্তি এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ টুর্নামেন্টে অত্যন্ত দক্ষতার সাথে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন, আফাই, আলম, মুরাদ এবং আল আমিন।

ফাইনাল খেলায় ৫৭ রান করে ম্যান অব দা ম্যাচ হন বাপ্পি। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির গৌরব অর্জন করেন সেতু। সর্বোচ্চ রান করেন রাহিম। তার রান সংখ্যা ১৯৫। ম্যান অব দা টুর্নামেন্টর গৌরব অর্জন করেন সাগর। তিনি ১১ উইকেট শিকার এবং ১৩০ রান করেন।

খেলা শেষে বিজয়ী দল এনটিএস মেসত্রের হাতে গোল্ডকাপ তুলে দেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবুর রহমান সরকার।

রানার আপ দলের সিলভার ট্রফি এবং সকল খেলোয়াড়, কর্মকর্তাদের গলায় মেডেল পরিয়ে দেন অন্যান্য অতিথিগণ। তারা হলেন, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান পাঠান, জাওয়ার মোড়ল, আবুল কালাম আজাদ, আবু সাইদ মোহাম্মদ রিয়াজ, মো. মনির হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিপুল সংখ্যক দর্শক ছাড়াও ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা পলাশ রহমান, হান্নান মিয়া, সহসম্পাদিকা (মহিলা) সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, ক্রিড়া সম্পাদক আলি আফাই, নূরে আলম এবং আমির হোসেন।

খেলার ধারাভাষ্য বর্ণনা করেন অর্থ সম্পাদক আশিক পলস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD