শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা

মো.মহসীন আলী
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 

ভাষা সৈনিক
ডাঃ গোলাম মাওলা।
তোমাকে পাবো বলে
জন্ম থেকে আজো খুজি
তোমার পৈত্রিক আলয়ে।

নিজ গ্রাম
পোড়া গাছা,
নিজ বাড়ি ঐতিহ্য মন্ডিত

সম্ভ্রান্ত মুসলিম ঢালী বাড়ি।
নড়িয়া শরীয়তপুরের উর্বর ভুমি
যেখানে জন্মেছ তুমি
উনিশ শ বিশ সালের বিশ অক্টোবর।

যে বাড়িতে বেড়ে উঠেছ তুমি
যেখানে কেটেছে তোমার শৈশব স্মৃতি।
যে বাড়িতে পড়েছ তুমি
শিখেছ লেখা পড়া আর্দশ লিপি
অ আ ক খ গ ঘ ঙ বর্ন গুলি।

আমি হেঁটে হেঁটে দেখি
ঘুরে ঘুরে খুজি
তোমার আর্দশ লিপির
শিক্ষা গুরু যিনি
কে তিনি কারা তিনি?
যারা-ই বা যাদের আদর্শে
করেছ অবিচল বাংলা ভাষা।
করেছ গঠন সর্বদলীয় রাষ্ট ভাষা সংগ্রাম পরিষদ।
করেছ গোপন বৈঠক –
ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত শেখ মুজিব ও তুমি।
নিয়েছ সিদ্ধান্ত বাংলা ভাষার পক্ষ বীর
আব্দুল মতিন, অলি আহাদ, গোলাম মাওলা
তোমরা-ই দিয়েছ ৩ ভোট বাঙ্গালীর।

ভেঙ্গেছ ১৪৪ ধারা
প্রান দিলো মায়ের দামাল ছেলেরা।
শহীদ হলো
বরতক, ছালাম, রফিক,
জাব্বার, সফিক সহ নাম না
জানা আরো অনেকে।
আর তখন তোমার প্রিয় বিদ্যাপিঠ
ঢাকা মেডিকেল কলেজে
গড়েছ ৫২-র ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার।
বলেছ বাংলা ভাষা,
আমার মায়ের ভাষা।

সেই আদর্শ তোমার পিতা-
প্রেসিডেন্ট হাজী আব্দুল গফুর ঢালী।
সেই আদর্শ তোমার মাতা-
জগৎ বিখ্যাত গর্ভধারিনী।
তোমার চাচাত ভ্রাতা-
তৎকালীন এ্যানট্রান্স মোহাম্মদ আলী মিয়া।
সেই আদর্শ তোমার গৃহ শিক্ষক-
মরহুম মাষ্টার আব্দুল গনি।

আমি তাদের কথা- ই বলি-
যারা তোমাকে শিক্ষা দিয়েছে আদর্শ লিপি
অ আ ক খ গ ঘ ঙ বর্ন গুলি।
এই বিশ্বে তাদের মতো আদর্শ
আর একটি ও নেই।
এই বিশ্ব আজ
মহান ২১- শে ফেব্রুয়ারী
তাদের-ই কথা কয়।

তুমি আহবায়ক
সর্ব দলীয় রাষ্ট ভাষা সংগ্রাম পরিষদ।
ভি পি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ।

ভাষা সৈনিক
ডাঃ গোলাম মাওলা।
তোমাকে পাবো বলে-
জন্ম থেকে আজো খুজি
তোমার পৈত্রিক আলয়ে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD