শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

ভালভার্দে বরখাস্ত, বার্সার দায়িত্ব সেঁতিয়েনের কাঁধে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বার্সেলোনার কোচ ভালভার্দেকে বরখাস্ত করা হয়েছে। আর্নেস্টো ভালভার্দেকে ছাঁটাই করে রিয়াল বেটিসের সাবেক বস কিকে সেঁতিয়েনকে মেসি-সুয়ারেজদের কোচের দায়িত্ব দিয়েছে কাতালান জায়ান্টরা।

৫৫ বছর বয়সী ভালভার্দেকে সোমবার রাতে বরখাস্তের ঘোষণা দিয়েছে বার্সা। বিবৃতিতে লিখেছে, বার্সেলোনা ও আর্নেস্টো ভালভার্দের মধ্যে চুক্তি ইতির সমঝোতা হয়েছে। সবকিছুর জন্য ধন্যবাদ, আর্নেস্টো। আগামী দিনগুলোর জন্য শুভ কামনা থাকল।

ভালভার্দেকে সরিয়ে দেয়ার কয়েকঘণ্টার মধ্যেই কিকে সেঁতিয়েনকে দায়িত্ব সঁপার ঘোষণা দেয় বার্সা। ৬১ বছর বয়সী কিকেকে ২০২২ মৌসুম পর্যন্ত দায়িত্ব তুলে দিয়েছে ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ।

জাভি হার্নান্দেজ বা রোন্যাল্ড কোম্যানকে কোচ করতে চেয়েছিল বার্সা। আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল। রাজি করাতে পারেনি। এদিকে গত কয়েকমাস ধরেই দোদুল্যমান থাকা ভালভার্দের চেয়ারটা একেবারে টলে যায় কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসার পর। কোচের দৌড়ে যদিও বার্সা বি দলের ম্যানেজার ফ্রান্সিসকো গার্সিয়ার নামও ছিল।

কিকে সেঁতিয়েন খেলোয়াড়ি জীবনে ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। রেসিং সান্তান্দারের জার্সিতে আট বছর আলো ছড়িয়ে আলোচনায় থাকেন, ২০৫ ম্যাচে ৪৩ গোল করেছিলেন। পরে অ্যাটলেটিকো ঘুরে লেভান্তের হয়ে খেলে অবসরে যান। ২০০০ সালে রেসিংদের হয়ে কোচের যাত্রা শুরু করেন। পরে যেখানেই দায়িত্ব নিয়েছেন, সাফল্য ধরা দিয়েছে।

কোচিং দর্শনে বার্সার কিংবদন্তি সাবেক খেলোয়াড়-কোচ ইয়োহান ক্রুইফের দর্শনের একান্ত ভক্ত হিসেবে পরিচিত সেঁতিয়েন। নিজের শিষ্যদেরও সে দীক্ষাতেই খেলানো ও সাফল্যের সুনাম আছে তার নামের পাশে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD