শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

ভারি বর্ষণে ভেসে গেছে যশোরের পোনা মজুদ করা ৯০ শতাংশ পুকুর, ক্ষতি প্রায় ২৫ কোটি টাকা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

যশোরে গত তিনদিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে দেশের বৃহত্তর মৎস পোনা উৎপাদন ও বিপনন কেন্দ্র যশোর শহরতলীর চাচড়াঁ মৎস পল্লীর প্রায় অর্ধশতাধিক পুকুর। এ সকল পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় মাছের পোনা মজুদ বা সংরক্ষণ করা ছিল। জেলা মৎস হ্যাচারী মালিক সমিতি কতৃপক্ষ জানিয়েছেন এ বর্ষণের কারণে হ্যাচারী মালিকেরা প্রায় ২৫ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের কারণে গত শনিবার বিকেল থেকে ভারি বর্ষণ শুরু হয় যশোরে। সোমবার (১৬ সেপ্টেম্বর) যশোরে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস। এর আগে গত শনিবার ও রোববার যশোরে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ নিয়ে গত তিনদিনে যশোরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ২১৮ মিলিমিটার।

যশোর চাচড়াঁ মৎস পল্লীর এক হ্যাচারী মালিক শাহীন হেসেন বলেন, ‘ আমার তিনটি পুকুরে কয়েক প্রজাতির পোনা মাছ মজুদ করা ছিল। গত রোববার পর্যন্ত হওয়া বৃষ্টিতে পুকুর তলিয়ে পোনা মাছ সব ভেসে গেছে। আমার এ পুকুরে প্রায় দুই লক্ষ টাকার পোনা মাছ মজুদ করা ছিল।

আরেক হ্যাচারী মালিক আমিন বলেন, ‘যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানিতে পুকুরে পানির পরিমাণ এতো বৃদ্ধি পেয়েছে যে আটকানোর সময় পায়নি। তা বাদে পানির তাপমাত্রার একটা বিষয় আছে যার কারণে অনেল পোনা মাছের পুকুর তো তলিয়ে ভেসেই গেছে, তা বাদেও অনেক পোনা মাছ মারা গেছে। সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা লোকসানের মুখে পড়ে গেলাম।’

যশোর জেলা মৎস হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, গত দুই দিনের বৃষ্টিতে চাচড়াঁ মৎস পল্লীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মজুদ করা প্রায় ৯০ শতাংশ হ্যাচারী- পুকুর পানিতে তলিয়ে ভেসে গেছে। চাচড়াঁ মৎস পল্লীর প্রায় অর্ধ শতাধিক হ্যাচারী মালিকেরা এ ভারি বৃষ্টিপাতে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD