জার্মানবাংলা ডেস্ক: ভারতের সকল তারকাদের পিছনে ফেলে ফোর্বস-এর বার্ষিক আয়ের তালিকায় এক নম্বরে উঠে এলেন সালমান খান৷ এই নিয়ে পর পর তিন বার৷
২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের আর্থিক রোজগারের ভিত্তিতেই এই তালিকা প্রকাশিত৷ ফোর্বস-এর হিসেব বলছে, চলতি বছরে ২৫৩ কোটি ২৫ লক্ষ রুপি রোজগার করেছেন বলিউডের ভাইজান৷