শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ভারতের মিডিয়ার সমালোচনায় মাশরাফি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

‘যতটুকু শিখেছি পরিবার থেকে, কেউ যদি অভদ্র ভাবে কিছু করে তাহলে সেটা ভদ্রভাবে ধরিয়ে দিতে হয়। ফলে আমরা যদি অভদ্রতা করে থাকি ভদ্রভাবেই আমাদের সেটা ধরিয়ে দেওয়া উচিত।’

এক সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত ১৬ই মার্চ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রতিবাদ দেখে ভারতীয় মিডিয়ার করা অশালীন মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এমনটা বলেছেন।

 

মাশরাফি আফসোস করে বলেন, ‘কখনো দেখিনি আমাদের দেশের গণমাধ্যম কোনো দেশের উপরে আক্রমণ করেছে। বরঞ্চ খারাপ খেলা নিয়ে আমাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে– এটা দেখেছি।

‘আমি দেখিনি বাইরের কোনো দেশকে আক্রমণ করতে বা দেশের ক্রিকেটারকে আক্রমণ করতে। তাই আমি বলবো আমাদের গণমাধ্যম নিয়েই আমরা গর্বিত অনুভব করছি।’

উল্লেখ্য, ফাইনালের আগে ভারতীয় মিডিয়া খুবই অশালীন ভাষায় বাংলাদেশ দলকে বিবেচনা করে, যে সব ভাষা লিখার অযোগ্য। আর তার জবাব দিতে গিয়েই ক্ষিপ্র মাশরাফি। এছাড়া কিছু কিছু ভারতীয় মিডিয়া নিদাহাসের ফাইনাল টিকে ধরে নিয়েছিলো যুদ্ধ হিসেবেই।

এই ব্যাপারে মাশরাফির মতবাদ, ‘এটা তো খেলা। খেলার সাথে যুদ্ধের কারণ আমি দেখছি না। কেননা খেলা সবাইকে এক করে। কেউ যদি ওইভাবে দেখে আমার মনে হয় সেটার দিকে আমাদের তাকানোই উচিত না।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD