মোস্তাক আহমেদ, কলারোয়া : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান
পদে প্রচারণা শুরু করেছেন আপন দুই ভাই। গত কয়েকদিনে পোষ্টার, লিফলেট
প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রমে ভাই-ভাইয়ের লড়াই জমিয়ে তুলেছেন। তবে শেষ
পর্যন্ত দুই ভাই নির্বাচন করবেন কিনা সে বিষয়ে কেউ মন্তব্য করেননি।
জানাগেছে, কলারোয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা
আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন গত ৩০ জানুয়ারি
উপজেলা আ.লীগের বর্ধিত (একাংশের) সভায় নিজেকে আবারো ভাইস চেয়ারম্যান
প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে
এর কয়েকদিন পর তার আপন ছোট ভাই কলারোয়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও
সমাজসেবক বাচ্চু নিজেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টার, লিফলেট
বিতরণসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম চালাচ্ছে। ঘটনাটি উপজেলায়
আলোড়ন সৃষ্টি হলেও শেষ পর্যন্ত দুই ভাই নির্বাচন করবেন কিনা সেটি দেখার
অপেক্ষা করছেন অনেকে।
এবিষয়ে দুই ভাইয়ের কেউ মন্তব্য করতে রাজি না হলেও উপজেলা আ.লীগের শীর্ষ
নেতারা জানান, আরাফাত হোসেন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এবং
তার ভাই বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক বাচ্চু স্বতন্ত্র প্রার্থী হিসেবে
প্রচার চালাচ্ছে। এছাড়া একই পদে আ.লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা
দিয়েছেন কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও
যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম।
এদিকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, কলারোয়া
উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম
লাল্টু ও সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু। এছাড়া মহিলা ভাইস
চেয়ারম্যান পদে জমা দিয়েছেন সেলিনা আনোয়ার ময়না ও সাবেক ছাত্রলীগ নেত্রী
শাহানাজ নাজনীন খুকু