শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ব্রাজিল কি পারবে ৩৮ মিলিয়ন ডলার জিততে?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

লেভানডোস্কির পোল্যান্ডের মতো সেনেগাল, সার্বিয়া, কোস্টা রিকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তিউনিসিয়া, পানামাও বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে ছিটকে যাওয়া সব দলের জন্য মোট পুরস্কারমূল্য ১২৮ মিলিয়ন ডলার।

শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে ১২ মিলিয়ন ডলার। দলগুলোর মোট পুরস্কারমূল্য ৯৬ মিলিয়ন ডলার।

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে দুর্দান্ত লড়াই সত্ত্বেও ছিটকে গিয়েছে জাপান। বিদায় নিয়েছে স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, সুইজারল্যান্ড। এই রাউন্ডে বিদায় নেওয়া দলগুলোর মোট পুরস্কারমূল্য ৯৬ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হারবে, সেই চার দল পাবে ১৬ মিলিয়ন ডলার করে। এই দলগুলোর জন্য মোট পুরস্কারমূল্য ৬৪ মিলিয়ন ডলার।

চতুর্থ স্থানে থাকা দল পাবে ২২ মিলিয়ন ডলার। চার বছর আগে ব্রাজিল ছিল চতুর্থ দল। তারা পেয়েছিল ২০ মিলিয়ন ডলার। এবার অঙ্ক বেড়েছে।

তৃতীয় স্থানে থাকা দল পাবে ২৪ মিলিয়ন ডলার। চার বছর আগে তৃতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। তারা পেয়েছিল ২২ মিলিয়ন ডলার। এবার দুই মিলিয়ন ডলার বেড়েছে পুরস্কারমূল্য।

বিশ্বকাপ ফাইনালে হারার যন্ত্রণা কী, তা মেসির চেয়ে ভালো কেউ জানে না। চার বছর আগে রানার্স আপ হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ২৫ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে হচ্ছে ২৮ মিলিয়ন ডলার।

কে হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন? ব্রাজিল কি পারবে ষষ্ঠ বারের জন্য ট্রফি জিততে? যে দলই জিতুক, তারা পাবে ৩৮ মিলিয়ন ডলার। গতবার চ্যাম্পিয়ন হয়ে জার্মানি পেয়েছিল ৩৫ মিলিয়ন ডলার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD