শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে : ফারুক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির আসনে বসেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হয়েছিলেন। এ ছাড়া প্রধান নির্বাচকের দায়িত্বভারও সামলেছিলেন একটা সময়। পাপন পরবর্তী যুগে তার কাছে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া।

তবে প্রতিনিয়ত বিতর্কিত কর্মকাণ্ডে ক্রীড়ামোদিদের চক্ষুশূল হচ্ছেন। অবস্থা এতটাই বেগতিক, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন ফারুক। এর মধ্যেই আজ (রোববার) রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিনিয়ত শেখার কথা বললেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।

বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল হোটেল অ‌্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ‌্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি-এর ট্রফি উন্মোচন করেন বিসিবি সভাপতি। রবিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি সময়ে ক্রিকেটে রিমার্ক-হারল্যানের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। ফারুক আহমেদ বলেন, আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরো বড় ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে প্রায় কোণঠাসা ফারুক আহমেদ। বিপিএলে স্পট ফিক্সিং ইস্যু, বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নিয়োগ এবং সর্বশেষ এফডিআরের টাকা স্থানান্তর নিয়ে তোপের মুখে পড়েছেন। এ ছাড়া সম্প্রতি তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ও তামিম ইকবালের চাপ প্রয়োগের ইস্যুতে নতজানু হওয়ার ঘটনায়ও সমালোচনার মুখে পড়েছেন ফারুক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD