জার্মানবাংলা স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা থেকে আর একটি জয় দূরে রিয়াল মাদ্রিদ। গতকাল গ্যারেথ বেলের হ্যাটট্রিকে জাপানিজ ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৪৪ থেকে ৫৫ এই ১১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েলশ তারকা বেল। দুইটি অ্যাসিস্ট করেন মার্সেলো। আর কাশিমার ভুল ব্যাকপাস থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন বেল।
৭৮ মিনিটে প্রতিপক্ষের হয়ে একটি গোল পরিশোধ করেন মিডফিল্ডার শোমা দোই। শনিবারের ফাইনালে স্বাগতিক ক্লাব আল-আইন এফসির মুখোমুখি হবে রিয়াল। সেমিফাইনালে আর্জেন্টিনার রিভার প্লেটকে টাইব্রেকারে হারিয়ে চমম দেখায় আল-আইন।