শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা, শেয়ার করলেন মুহূর্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। বলা বাহুল্য, সবকিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া।

ছবির ক্যাপশনে রোজা লেখেন , ‘প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা; যা পুরোপুরি আমাদের।’

বলা বাহুল্য, তাহসানের অতীতের সকল বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় বিয়ে; অর্থাৎ স্ত্রী রোজা আহমেদ এর আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন; তার রন্ধে রন্ধে বয়ে যাচ্ছে সুখের হাওয়া- এখন এমনই মত ভক্তদের। তাদের একটাই কথা, রোজাই যেন তাহসানের জীবনের সেই ‘চাঁদের আলো’। একজন মন্তব্য করেছেন, “জীবনটা উপভোগ করে গেলেন আপনারা!” আরেকজন লিখেছেন, “নজর না লাগুক এই জুটির।”

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এমনই এক মধুর মুহূর্তের খোঁজে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD