শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

বুবলির ছেলের জন্মদিনে যে দোয়া করলেন বাবা শাকিব খান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ (২১ মার্চ)। চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। ছেলের জন্মদিনে ভেরিফায়েড ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা শাকিব খান। পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। পরে শাকিবের জুটি হয়ে কাজ করেছেন ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা ১২টি সিনেমায়।

২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান-বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান। যদিও কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শেষ হয় ‘বীর’ছবির শুটিং। এরপরই আড়ালে চলে যান বুবলী।

সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন বুবলী ও শাকিব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD