শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

বিসিবির নির্বাচনে বাধা নেই

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আদালত। এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

২২ সেপ্টেম্বর দুপুরে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকো‌র্ট।

গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর ‌চে‌য়ে চিঠি দেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল।

চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী একটি সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরি-১) ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বোর্ড কর্তৃক সূত্রে উল্লেখিত গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রেজিস্ট্রার্ড ডাকযোগে বিজ্ঞপ্তি এবং গত ০২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কুরিয়ারযোগে একটি পত্র, কাউন্সিলর মনোনয়ন মূল ফরম এবং গঠনতন্ত্রের কপি বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি/আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গত ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সম্মানিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাউন্সিলর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত)-এর আওতায় বিশেষ করে অনুচ্ছেদ ৯.১ এর (ক) এবং (খ) আবশ্যিকভাবে অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD