শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বিশ্ব পরিবেশ দিবস : মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান বাস্তবায়ন করতে হবে

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সম্পাদকীয়:

প্রতি বছর ৫ই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস, যার মূল উদ্দেশ্য হলো পরিবেশ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। ১৯৭৪ সাল থেকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) উদ্যোগে এ দিবস পালিত হয়ে আসছে, যা আজ বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ বার্তাবাহক হিসেবে পরিগণিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর প্রতিপাদ্য:
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস।

আমাদের মনে করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষার কোনো বিকল্প নয়; এটি টিকে থাকার পূর্বশর্ত। বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্যের বিলুপ্তি এই সকল সংকট কেবল প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট করছে না, মানবজীবনকেও করছে হুমকির মুখোমুখি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। নদী দখল, বৃক্ষ নিধন, শিল্পবর্জ্য নির্গমন এবং অতিমাত্রায় প্লাস্টিক ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই প্রেক্ষাপটে, বিশ্ব পরিবেশ দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি জাগরণ। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি সবাইকে পরিবেশবান্ধব নীতিমালা, উদ্যোগ ও অভ্যাস গ্রহণ করতে হবে। নীতি নির্ধারক ও উন্নয়ন সংস্থাগুলোর উচিত উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশের দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

আমরা বিশ্বাস করি, ছোট ছোট সচেতন কর্মকাণ্ড:যেমন গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, নদী পরিষ্কারকরণ কিংবা প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ সমষ্টিগতভাবে এক বিশাল পরিবর্তন আনতে পারে।

পরিবেশ রক্ষায় এখনই সময় কাজ করার। নয়তো ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি বিপর্যস্ত পৃথিবী উপহার দেবো, যার দায় আমাদেরই নিতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD