শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম পরীক্ষা আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ জুন, ২০১৮
সতীর্থদের নিয়ে অনুশীলনে ব্যস্ত মেসি
  • হাবিবুর রহমান হেলাল

বিশ্বব্যাপী আজ আর্জেন্টিনা দলের প্রথম শক্তি পরীক্ষা দেখতে পাবে মেসিভুক্তরা। আজ শনিবার (১৬ জুন) অন্যতম শক্তিশালী আইসল্যান্ডের মুখোমুখি হবে মেসির দল আর্জেন্টিনা। আর্জেন্টিনার অনুশীলনে সতীর্থদের সঙ্গে মেসি নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করছে আর্জেন্টিনা। গত আসরের ফাইনাল হারের হতাশা দূরে সরিয়ে আবারও বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর লাতিন আমেরিকার দেশটি। যে মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ (শনিবার) আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টায়। ‘ডি’ গ্রুপের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের মূল পর্বে লিওনেল মেসিরা যেতে পারবে কিনা, এই সংশয়ও ছিল যথেষ্ট। শেষ পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে জয়ে সরাসরিই পায় রাশিয়া বিশ্বকাপের টিকিট।
বাছাই পর্বে আর্জেন্টিনা খেলেছে তিন কোচের অধীনে। জেরার্দো ‘তাতা’ মার্তিনো, এদগার্দো বাউসা ও হোর্হে সাম্পাওলি দায়িত্বে ছিলেন আলবিসেলেস্তেদের। প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ার কারণেই বদল হয়েছে কোচ। তবে কোচের চেয়ে বড় সমস্যা ছিল মেসির অনুপস্থিতি। বার্সেলোনা ফরোয়ার্ড চোট ও নিষেধাজ্ঞার কারণে না খেলা ম্যাচগুলোতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা ছিল ভীষণ খারাপ।
তাই বাছাই পর্বের শেষ ম্যাচে এসে ঝুলে থাকে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার ভাগ্য। ইকুয়েডরের বিপক্ষে বাঁচা-মরার ওই ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে ৩-১ গোলের জয়ে সরাসরি বিশ্বকাপে নাম লেখায় আর্জেন্টিনা।
রাশিয়ার আসর শুরু করতে যাচ্ছে তাই ব্যাকফুটে থেকেই। যদিও যে দলে মেসির মতো খেলোয়াড় আছেন, তাদের নির্ভার হয়ে বিশ্বকাপ শুরু করাটাই প্রত্যাশিত। টানা তিনবার ফাইনাল হারে যেমন হতাশা আছে, তেমনি আছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও। গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলেও তাই মেসিকে ঘিরে আবারও স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা।
লাতিন দেশটির বিশ্বকাপ শুরু হচ্ছে ৩২ দলের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ২০১৬ সালের ইউরোতে চমক দেখানো ইউরোপের দেশটি। দলীয় সমন্বয় ও একতাবদ্ধই তাদের মূল শক্তি। শারীরিকভাবে যেমন তারা শক্তিশালী, তেমনি বাড়তি উচ্চতায় পায় ‘বিশেষ’ সুবিধা। এই সুবিধা কাজে লাগিয়েই আর্জেন্টিনাকে রুখে দেওয়ার স্বপ্ন আইসল্যান্ডের। তবে খেলার মাঠেই দেখা যাবে রাশিয়ার ফিফা ফুটবল আজকের আর্জেন্টিনা-আইসল্যান্ডের মধ্যেকার ম্যাচের জয় চিনিয়ে প্রথম হাসি কে হাসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD