শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ ফুটবলে আলো ছড়িয়েছে সেলেসাওরা। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের সপ্তম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার ওপরে। 

রোববার (১১ মে) সেশেলসে অনুষ্ঠিত ১৩তম আসরের ফাইনালে বেলারুশকে হারিয়ে হারিয়ে ২০২৫ ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোমাঞ্চে ভরা ফাইনালে ৪-৩ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

এর আগে গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ ১১ গোল করেছে সেলেসাওরা।এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে ব্রাজিল।

আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় ৪-২ ব্যবধানে। সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। 

মূল ফুটবল মাঠে ব্যর্থ হলেও ফুটসাল কিংবা বালির মাঠে ব্রাজিল আছে দারুণ ছন্দে। ফুটবলের আরেক সংস্করণ ফুটসালেরও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। 

এদিকে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার-রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD