শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

বিশ্বকাপের আগেই নেইমার ফিট!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • স্পোর্টস ডেস্ক
গত মার্চে পায়ের পাতার মেটাটারসাল ভাঙায় অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। এতে রাশিয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সবশেষ অবস্থা পর্যালোচনা করে তাকে নিয়ে ব্রাজিলকে সুখবর দিলেন চিকিৎক রদ্রিগো লাসমার।

অস্ত্রোপচার পরবর্তী সময়ে নেইমারের অগ্রগতি দেখে সন্তুষ্ট ব্রাজিলের এই টিম চিকিৎসক। বিশ্বকাপের আগেই পুরো ফিটনেস ফিরে পাওয়ার খুব কাছে প্যারিস সেন্ত জার্মেইর তারকা।

ডান পায়ে গুরুতর চোটে গত ৩ মার্চ অস্ত্রোপচার করান নেইমার। ট্রেনিংয়ে তার ফেরার সম্ভাব্য দিনক্ষণ ধরা হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে ১৭ মেতে। সেই ফেরার লক্ষ্যে বেশ ভালোভাবে লড়ে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

লাসমার বলেছেন, ‘নেইমার খুব পরিশ্রম করছে এবং আমরা প্রত্যাশা করছি সে সুস্থ হয়ে ফিরে আসবে, যেন বিশ্বকাপে চমৎকার প্রস্তুতি নিতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সম্ভাব্য সেরা উপায়ে সেরে উঠছে। (চোট কাটিয়ে ফিরে আসা খেলোয়াড়ের) শারীরিক অবস্থার উন্নতি করতে হবে আমাদের, কারণ এটা সম্ভবত নিম্ন পর্যায়ে আছে। ইনজুরিতে থেকে ফিরতে থাকা খেলোয়াড়দের অবশ্যই ব্যক্তিগত তত্ত্বাবধায়নের অধীনে রাখতে হবে।’

‘ই’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। গোল ডটকম

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD