শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফিরেছেন। তার দেশে ফেরা উপলক্ষ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে এবং অভ্যর্থনা জানাতে রাস্তায় অবস্থান নেন। ফলে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই ধীরে ধীরে যানজট সৃষ্টি হতে থাকে। তবে দুপুর গড়ালে যানজটের মাত্রা তীব্র হয়।

সরেজমিন দেখা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীরা সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় করতে থাকেন। দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন এই সড়কে। ফলে যানজট বনানী সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। অন্যদিকে বনানী থেকে বিমানবন্দরগামী রাস্তায়ও যানচলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, রাস্তায় প্রচুর যানজট রয়েছে, সকাল থেকে এই অবস্থা। এখন রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

যদিও এর আগে ডিএমপি জানিয়েছে খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানীর সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD