শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

বিদেশি স্বামীকে কেন ভাগ্যবান মনে করেন প্রীতি?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলসে সংসার করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। যদিও ভারতে নিয়মিত আসা-যাওয়া করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরেও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতির।

বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন তিনি। তার দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একটা সময় প্রীতি নাকি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় ভারতীয় শিল্পপতির সঙ্গেও প্রেম ভেঙে যায় অভিনেত্রীর। তারপরই জীবনে আসেন গুডএনাফ। যদিও নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ তিনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন।

সম্প্রতি দুই ছেলে-মেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদ্‌যাপন করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ভারতীয় মার্কিন পরিবার হিসেবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদ্‌যাপন করার চেষ্টা করি, তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।’

এই প্রসঙ্গেই প্রীতি আরও লেখেন, ‘আমি সব সময় জেনকে মজা করে বলি, সে সৌভাগ্যবান যে একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছে, কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য এবং অবিশ্বাস্য সংস্কৃতির কারণে আমাদের উৎসব উদ্‌যাপনের অনেক উপলক্ষ রয়েছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD