শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সংসদে না এলে ভুল করবে তা আত্মহত্যার সামিল হবে -ডেপুটি স্পীকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি :
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বিএনপি সংসদে না এলে ভুল করবে তা আত্মহত্যার সামিল হবে। নির্বাচনে অংশ নিয়ে তারা ৭ টি আসন পেয়েছেন। সংসদে এসে গঠন মূলক আলোচনার মাধ্যমে দেশ বাসিকে উদ্বুদ্ধ করতে পারবে। এতে করে তারা ৭ মাসে সংসদের বাইরে জন সভা করে- যে ভুমিকা রাখবে তা সংসদে এসে ৭ দিনে তার চেয়ে বেশি সুবিধা করতে পারবে।
তিনি আরোও বলেন, ১৯৭৩ সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ৭ টি আসনে নির্বাচিত হয়ে তৎকালিন বিরোধী দল সংসদে এসে গঠন মূলক ভূমিকা রেখেছিল। দীর্ঘদিন পর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যাফ্রন্টের ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন – তারা সংসদে এসে জনগনের কথা তুলে ধরতে পারেন।
তিনি শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া মিয়া বাড়ি মাঠে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময়কালে ডেপুটি স্পীকার একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন, আলহাজ ছামছুজোহা, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, জেলা যুব লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পীকার বলেন, ফুলছড়ি উপজেলার বালাসী থেকে বাহাদুরাবাদের মধ্যে টানেল নির্মান হবে। এর ফলে উত্তাঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়ন ঘটবে। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ইস্তেহারে প্রতিটি বাস্তবায়িত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD