শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

বিএনপি নেতা আতিকুর রহমান বাংলাদেশ‌ ভ্রমণে ইতালিস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলের সংবর্ধনা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সিলেটের কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ আতিকুর রহমান আতিক দীর্ঘ প্রায় ৯ বছর পর প্রবাস জীবন‌ থেকে পরিবারের টানে বাংলাদেশ যাচ্ছেন।

এই প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক।

তিনি নাড়ির টানে সংক্ষিপ্ত সময়ের জন্য চলে গেলেও আমাদের মাঝে রয়ে যাবে আপনার কর্মগাঁথা স্মৃতি। সেই স্মৃতিকে অটুট রাখতে আতিকুর রহমান আতিক এর স্বদেশ ভ্রমন উপলক্ষে তার নিজ সংগঠন সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে তাকে এক বিদায় সংবর্ধনা দিয়েছে।

এতে সংগঠনের সভাপতি আরিফ আহমেদ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খোকন আহমেদ এর‌ পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে‌ ফুল শুভেচ্ছা জানিয়ে ও‌ স্বদেশ ভ্রমণ‌ সুন্দর ও সফলতা কামনা করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ফজলুর রহমান, বিশেষ অতিথি উপদেষ্টা রানা খান, ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাওসুজ্জামান গেঁন্দু শাকিল, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ সভাপতি মুসলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমেদ, ফরহাদ আহমেদ, প্রচার সম্পাদক মাসুদ খান, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, শেখ সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাবিল আহমেদ সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আপনি আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেন আমাদের স্মৃতির পাতায় পাতায়।আপনি রেখে যাচ্ছেন যে কর্মপ্রেরণা আর ভালবাসার আলপনা, তা আমাদের মাঝে স্মরণী বরণীয় হয়ে থাকবে। দেশে গিয়ে ও আমাদেরকে স্মরণ রাখবেন এবং দেশ উন্নয়নের ক্ষেত্রে নিজেকে সর্বদা উজ্জীবিত রাখবেন। এবং আপনার বাংলাদেশ‌ ভ্রমণ সুন্দর সফল হোক এবং আবারও আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসেবেন সেই প্রত্যাশা কামনা করছি।

সংবর্ধিত অতিথি আতিকুর রহমান আতিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। আপনাদের দোয়া ও‌‌ ভালোবাসা আমাকে আগামী দিনে রাজনৈতিক ভাবে সাংগঠনিক কাজ‌ করার অনুপ্রেরণা যোগাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD