শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বার্লিন আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

জার্মানির রাজধানী বার্লিনে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১৯। ৫ মার্চ, মঙ্গলবার, এই মেলা উদ্বোধন করেন জার্মান পর্যটকমন্ত্রী পিটার আল্ট মায়ার। উপস্থিত ছিলেন বাংলাদেশের পর্যটক ও বেসামরিক বিমানমন্ত্রী মাহাবুব আলি।

আয়োজকদের সাথে কথা বলে জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা জানান, ৫ দিনের এই মেলায় অংশ নিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৮০টি দেশ থেকে আগত প্রতিনিধিরা। মেলায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী অফিসার (অতিরিক্ত সচিব) ভূপেন চন্দ্র বিশ্বাস, ডিসকভারি ট্যুরস অ্যান্ড লগিষ্টিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড প্রতিষ্ঠাতা মো. জহিরুল আলম ভুইয়া (রোম্মান), টার্চ ক্রিয়েশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহাবুব হোসাইন (সুমন), টুরিজম উইন্ডোর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মাসুম এবং রিভারিয়ান ট্যুরস-এর সিইও সৈয়দ মাহাবুবুল ইসলাম (বুলু)। যারা মেলায় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

৬ থেকে ১০ মার্চ পর্যন্ত সর্বস্তরের দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। এর মধ্যেই পর্যটক ও দর্শনার্থীদের বিভিন্ন দেশের পর্যটক স্থানগুলোর সম্পর্কে সুন্দর ধারণা দিতে নানা অফার নিয়ে মেলায় বসরা সাজিয়েছেন প্রায় ১১হাজারেরও বেশি টুরিজম এজেন্সি।

উল্লেখ্য, ১৯৬৬ সালে সর্ব প্রথম উদ্বোধন হয় এই মেলার । তখন এক লক্ষ ৭০ হাজারের উপরে দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়েছিল বিশ্বের বৃহৎতম ভ্রমণ ও পর্যটন বাণিজ্য মেলাটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD