শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাবরসহ তিন তারকাকে বাদ দিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পিসিবির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে কাটা পড়েছে দুই ম্যাচ। নতুন সূচি অনুসারে আগামী ২৮ মে শুরু হবে সিরিজটি। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি।

এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সালমান আলী আঘা। সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। বুধবার (২১ মে) ১৬ সদস্যের এই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো টি-টোয়েন্টির তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে দলে রাখেনি পিসিবি। এ ছাড়াও নিউজিল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স করা বাঁ-হাতি পেসার আকিফ জাভেদও নেই দলে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা।

পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে। আগামী ২৮ মে শুরু হবে সিরিজ। ৩০ ও ১ জুন মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ওয়াসিম জুনিয়র, ইরখান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাঈম আইয়ূব। 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD