শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট হন এই অভিনেত্রী!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বলিউদের অন্যতম আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। নিজের অভিনয় জীবনে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’ সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন।

শাহরুখ খান ও প্রীতি জিনতা থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন দিব্যা। যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই।

ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলার একটি খবরে এসেছে, এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা ভাগ করে নিয়েছিলেন দিব্যা। জানালেন, বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো দিব্যাকে। এর পেছনে ছিল অদ্ভুত এক কারণ।

দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। তাই পড়া না করেই ঘুমিয়ে পড়তেন। তখন তার মা বলেছিলেন, এইভাবে পড়াশোনা হবেনা, সোজা হয়ে চেয়ারেৎবসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা মাকে বলেন, তাহলে তাকে বাথরুমেই চেয়ার-টেবিল দেওয়া হোক।

সেই কথা শোনা মাত্রই অভিনেত্রীর মা সেই ব্যবস্থা করে দেন। অতঃপর, বাথরুমে বসেই পড়াশোনা করা শুরু করেন। কারণ, বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিলনা।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনি সেই বছর তার ক্লাসে প্রথম হন। আজও এই কথা ভেবে মজা পান দিব্যা। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD