আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ায় ইভটিজিং এর দায়ে ইমানুর হাসান রিপন (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত।
সে উপজেলার পশ্চিকাটা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, শার্শার বাগআঁচড়া স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া মেয়েরা স্কুলকলেজে আসা যাওয়ার পথিমধ্যে উপজেলার পশ্চিকাটা গ্রামের মৃত আব্দুল জলিলের বখাটে ছেলে ইমানুর হাসান রিপন প্রতিনিয়ত বাইসাইকেল যোগে পিছু নিয়ে থেকে এসে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে দ্রুত ছটকে পড়তো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া বাজারের বাবু চেয়ারম্যান মার্কটের গলি পথে দিয়ে মেয়েরা য়াওয়ার পথে ইমানুর হাসান রিপন পূর্বের ন্যায় পিছু নিয়ে থেকে এসে একটি মেয়েকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে দ্রুত বাইসাইকেল যোগে ঘটনাস্থাল ত্যাগ করার চেষ্টাকালে মেয়েদের চিৎকারে স্থানীয় জনগন তাকে হাতে নাতে আটক করে স্হানীয় পুলিশে সোপর্দ করে।
পরে থাকে শার্শা থানায় প্রেরন করলে ইভটিজিংকরার দায়ে ইমানুর রহমান রিপনকে ইভটিজিং আইনের দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা।