শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাউবির এমডিএস প্রোগামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গাজীপুরস্থ ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোপ্রামের ওরিয়েন্টেশন ১৮ আগস্ট  শুক্রবার অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার । ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাউবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (ভার্চুয়ালি), ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।
ওরিয়েন্টেশন প্রোগামে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিইউপি’র প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমডিএস প্রোপ্রামের ভর্তি কমিটির সভাপতি ও বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান, বক্তব্য রাখেন সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইকবাল হুসাইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টুডেন্ট সাপোর্ট সাভির্সেস বিভাগের পরিচালক ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ ও ঢাকা আ লিক কেন্দ্রের সহকারী পরিচালক শেখ আইনুল হক।
অনুষ্ঠানে বক্তরা বলেন, এবারই প্রথম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থী কার্ড  ও একাডেমিক সূচিসহ সিলেবাস প্রদান করা সম্ভব হলো। ভর্তিচ্ছু ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জনকে ভর্তি করা হয়েছে।  প্রোগ্রামটি সেশন জট জিরো পর্যায়ে থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ভর্তি কমিটির সভাপতি ড. শহীদ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে বাউবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স ালনায় ছিলেন, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক কাজী শারমিন পামেলা।
এর আগে একই কেন্দ্রে সকালে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল  পরিচালিত এলএলবি (অনার্স) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা দেশ জুড়ে বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টশন ক্লাস  দেশের সকল স্টাডি সেন্টারে একযোগে অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD