শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা ও কারারুদ্ধকরনের প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে সাংবাদিকদেরদের উপর হামলা,মিথ্যা মামলা, নিপীড়ন ও অন্যায় ভাবে কারারুদ্ধ করনের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে প্রবাসী সাংবাদিকদের ব্যানারে ব্রিটেনে বসবাসরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ থেকে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে অংশ নেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক, অন্তরবর্তি কালীন সরকার অন্যায়ভাবে সাংবাদিকদের বন্দি করছে। দেশের সিনিয়র সাংবাদিকদের উপর অহেতুক অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাদের নিপীড়ন করছে। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেনা, কথা বলতে পারছেনা। স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম ও হিযবুত তাহরির নিয়ন্ত্রিত এই সরকার কোন ধরনের আইনের তোয়াক্কা না করে ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গিদের কারাগার থেকে ছেড়ে দিচ্ছে। অন্যদিকে মুক্তমনা সাংবাদিকদের বন্দি করে তাদের উপর জুলুম করছে। গতকাল ১৬ জানুয়ারী ২০২৫ লন্ডন সময় বিকেল চার ঘটিকায় প্রতিবাদ সমাবেশের আয়োজক আজিজুল আম্বিয়িার সভাপতিত্বে ও আয়োজক কামরুল আই রাসেলের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন, লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত সম্পাদক বিডি নিউজের লন্ডন প্রতিনিধি কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস পেসিডেনট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির ,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান  গৌস  সুলতান ,বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক উর্মী মাজহার, চ্যানেল এস টিভি ও লন্ডন বাংলা প্রেসক্লাব এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা , ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির  সভাপতি  সাজিদুর রাহমান , মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ সাংবাদিক ,নজরুল ইসলাম অকিব , ইমদাদুন খান  মিফাতুল নূর  ও জামাল আহমদ খান প্রমূখ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD