শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে দলে সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ দলের যোগ দিয়ে খুশি টেইট। তিনি বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সম্প্রতি বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। তার অধীনে রানারআপ হয় বন্দর নগরীর দলটি। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেছিলেন। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে টেইটের।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পেস বোলিং কোচ অ্যাডমসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে অ্যাডামসের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD