শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গৌরীপুর চ্যাম্পিয়ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গৌরীপুর উপজেলার ফুটবল দল। ময়মনসিংহ সদর উপজেলার দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গৌরীপুর উপজেলার দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন খেলার প্রধান অতিথি ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহেতাশামুল আলম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, গৌরীপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সংগঠক সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, যুবলীগ নেতা কামাল হাসেন, সৈকত আল আমিন প্রমুখ।

এর আগে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে ও সোমবার নান্দাইল উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে টানা বিজয়ী হয় গৌরীপুর উপজেলার ফুটবল দল। গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফুটবল দলের ম্যানেজার আবুল কালাম আজাদ উক্ত টুর্নামেন্টে গৌরীপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়ারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গৌরীপুর উপজেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদ আহমেদ হারুন ও সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ মোস্তাকীম, সদস্য পৌর কাউন্সিলর আব্দুল কাদির প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD