শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ফ্রান্সে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: ফ্রান্সের সর্ববৃহৎ খ্রিস্টান অধ্যুষিত শহর এবং পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সংগঠন বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ” আনন্দ ভ্রমণ ও বনভোজন-২০১৮” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা তাদের নিজ নিজ পরিবার নিয়ে আনন্দঘন এই আনন্দ ভ্রমন ও বনভোজনে অংশ গ্রহণ করেন। মোহনীয় প্রাকৃতিক পরিবেশে শিশু, যুবক-যুবতি এবং বয়স্করা বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে মেতে উঠেছে সারাদিন। আড্ডা আর খেলাধুলার বিরতিতে প্রশান্ত দা, জনি, পংকজ এর নেতৃত্বে দুপুরে সবাই বিবিকিউ পার্টিতে সম্পন্ন করে দুপুরের খাবার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডমিনিক যোষেফ কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম্ বুলবুল গমেজ, ট্রেজারার শীতল রোজারীও, জেমস সমীর রোজারিও, ক্যান্টন কস্তা, পংকজ গমেজ, ভিক্টর শেখর রোজারীও, মার্টিন ডায়েসসহ আরো অনেকে।

বক্তারা উল্লেখ করেন যে, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীদের কে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা, এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও আন্তোরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরো বেশী বেশী করা উচিত বলে মনে করেন বক্তারা। সবশেষে রাপেল ড্র অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD