শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রবাসে বসবাসকারী বাঙালিদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজন করা হচ্ছে এক বৃহৎ মহামিলনের। আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহামিলনকে ঘিরে ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রবাসী বাঙালি সমাজে। এ মহামিলন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ১৩ জুলাই, রবিবার বিকেল ৫টায় ফ্রাঙ্কফুর্টের সালবাউ গালুসে অনুষ্ঠিত হলো চূড়ান্ত প্রস্তুতি সভা।

সভায় দূরদূরান্ত থেকে আগত প্রবাসী বাঙালি এবং ফ্রাঙ্কফুর্টের ১৬টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রাণবন্ত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু।

প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয় সভায়। মহামিলনকে স্মরণীয় ও ঐতিহাসিক করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘক্ষণ চলা এই প্রস্তুতি সভায় বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব বণ্টন এবং কর্মপরিকল্পনা সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মহামিলন জার্মান প্রবাসী বাঙালিদের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি, ফ্রাঙ্কফুর্টসহ পুরো ইউরোপের বাঙালি সমাজের মধ্যে ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে। সভায় উপস্থিত প্রবাসীদের পক্ষ থেকে জার্মানিতে অবস্থানরত সকল বাঙালিকে আগামী ২৬ জুলাইয়ের মহামিলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD