শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন অনুষ্ঠিত হবে ২৬ জুলাই

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের জন্য এক আনন্দঘন মহামিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ জুলাই ২০২৫। প্রবাসী সমাজের এই বহুল প্রত্যাশিত আয়োজনের প্রস্তুতি নিতে গতকাল শনিবার (২৯ জুন) বিকেল ৫টায় ফ্রাঙ্কফুর্টের গ্রীসহায়েম এলাকার সালবাউ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

উক্ত সভায় ফ্রাঙ্কফুর্টের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর ১২টি সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়া ফ্রাঙ্কফুর্টের বিভিন্ন স্তরের প্রবাসী নাগরিকরাও উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে, প্রবাসী বাঙালিদের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি ছড়িয়ে দিতে এই ধরনের মহামিলনের গুরুত্ব অপরিসীম।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখে ফ্রাঙ্কফুর্টের অস্ট পার্কে প্রবাসী বাঙালিদের মহামিলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই মিলনমেলায় থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, নাচ, খেলাধুলা এবং শিশু-কিশোরদের জন্য আলাদা বিনোদনমূলক কার্যক্রম।

এছাড়া মহামিলনে প্রবাসীদের জন্য থাকবে বিভিন্ন রকমের দেশীয় খাবার। সভায় খাবারের মেনু নির্বাচন, রান্নার দায়িত্ব বণ্টন এবং আয়োজনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়েও বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সফল করতে কোনো প্রচেষ্টা বাকি রাখা হবে না।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, প্রবাসে থেকেও বাঙালিরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজিক বন্ধন অটুট রাখছে। এই মহামিলন হবে সেই চর্চারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ আয়োজন প্রবাসী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও গভীর করবে এবং প্রবাসজীবনকে করবে আরও আনন্দময়।

প্রাণবন্ত করতালি, উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। উপস্থিতরা বলেন, এই মহামিলন শুধু বিনোদনের আয়োজন নয়, বরং প্রবাসী বাঙালিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD