শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ফ্রাঙ্কফুর্টের অস্টপার্কে আয়োজিত হয়ে গেল এ্যাম মেইন কাপ-২০২৩

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

গত ৯ এবং ১০ সেপ্টেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টের অস্টপার্কে এসভি টাইগার্স এ্যাম মেইন ফ্রাঙ্কফুর্টের সৌজন্যে আয়োজিত হয়ে গেল ‘এ্যাম মেইন কাপ-২০২৩’

উক্ত টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে টাইগার্স এ্যাম মেইন রেড, টাইগার্স এ্যাম মেইন ব্ল্যাক, ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকার্স, কাম্প-লিন্টফোর্ট ব্ল্যাকহড্জ, বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন, বার্লিন দেশপ্রাডোস , কোলন ইনভিন্সেবল, ডুসেলডর্ফ র‍্যামপেজার্স, ডুইসবুর্গ টাইটান্স, এসেন রাইডার্স, বিডি টাইগার্স মানহাইম এবং রট-গ্রুন এসেনার। (ট্যাম রেড এবং ব্ল্যাক এসভি টাইগার্স এ্যাম মেইন ফ্রাঙ্কফুর্টের দু’টি ভিন্ন দল)

১২ টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপপর্ব সমন্বিত হয়।গ্রুপ পর্বের চারটি গ্রুপ থেকে মোট দু’টি করে দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালের আটটি দলের মধ্যে নক আউট পদ্ধতিতে খেলে চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সর্বশেষে বার্লিন ডেসপারারাস এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন ফাইনালে মুখোমুখি হয়।

বার্লিন ডার্বির এই রোমাঞ্চকর ফাইনালে বার্লিন ডেসপারাডোস , বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন কে মাত্র দুই রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের বিজয়ী হয়।

শেষপর্বে, জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

এসভি টাইগার্স এ্যাম মেইন ই.ভি-এর সকল প্রতিষ্ঠাতা সদস্যসহ ফ্রাঙ্কফুর্টের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সোনারবাংলা ই ভি- এর প্রতিষ্ঠাতা মো.জাকির হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD