শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ: সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জোনে ভাগ হয়ে চলছে ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮। মহেশপুরের শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয় জোনে ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।
উক্ত ফুটবল প্রতিযোগিতায় বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত জোন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়। মহেশপুর উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসাগুলো বিভিন্ন জোনে ভাগ হয়ে চলছে এ খেলা। তার মধ্যে কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনাল শেষ করে জোন ফাইনালে শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়কে ২/০ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় ।