শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিমিয়ার ফুটবল লীগ: বিজেএমসি ও নোফেল স্পোটিং ক্লাব ম্যাচ ড্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টিম বিজেএমসি ও নোফেল স্পোটিং ক্লাব।

খেলার শুরু থেকে নোফেল প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। শুরুর দুই মিনিটের মাথায় নোফেলের ৬ নম্বর জার্সি পরিহিত মাসুদ রানার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন বিজেএমসির গোল রক্ষক সোহাগ। কর্ণার কিক থেকে অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার হেড গোলে ঢুকার মুহুর্তে বিজেএমসির এক ডিপেন্ডার ফিরিয়ে দিলে গোল বঞ্চিত হয় নোফেল। ২৫ মিনিটের সময় ইসমাইল বাঙ্গুরার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৩২ মিনিটের সময় কর্ণার ফ্ল্যাগের সামান্য সামনে থেকে বিজেএমসির ওটাবেকের ফ্রি কিক থেকে জহিরুলের হেড নোফেলের গোলপোষ্টে লেগে প্রতিহত হয়। পাল্টা আক্রমন থেকে নোফেলের ইসমাইল বঙ্গুরার ক্রস নোফেলের ফরোয়ার্ড পায়ে লাগাতে ব্যর্থ হলে গোল বঞ্চিত হয় নোফেল। একই সময়ে কাউন্টার এটাকে বিজেএমসির শরিফুল ইসলাম নোফেলের জালে বল পাঠাতে ব্যর্থ হন।

৩৭ মিনিটের সময় বিজেএমসির গোল রক্ষককে একা পেয়েও গোল মিস করেন নোফেল এর অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা। প্রথমার্ধের শেষ মুহুর্তে নোফেলের আশরাফুল ও মাহমুদুল হাসান গোলপোষ্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে নোফেলের ইসমাইল বাঙ্গুরা পোষ্টের উপর দিয়ে মেরে গোল বঞ্চিত করেন দলকে। পরের মিনিটে বাঙ্গুরার ফ্রি কিক গোল পোষ্টের উপরে বাতাস লাগিয়ে চলে যায়। ৭৫ মিনিটের সময় বিজেএমসির ওটাবেকের বাকানো শট ফিরিয়ে দেন নোফেলের গোল রক্ষক। ৮০ মিনিটের সময় বিজেএমসির ফরোয়ার্ড মোবারক সুবর্ণসুযোগ মিস করেন। ৮৫ মিনিটের সময় বিজেএমসির অধিনায়ক স্যামসন ইলিয়াছু নোফেলের গোল রক্ষককে একা পেয়েও গোলপোষ্ট উপর দিয়ে মেরে নিশ্চিত গোল বঞ্চিত করেন দলকে।

তবে কোনো পক্ষ গোল করতে না পারলেও দর্শকসারীতে ছিলো দারুন উত্তেজনা। দুই পক্ষের আক্রমন-পাল্টা আক্রমন দর্শককে মাতিয়ে রাখলেও দর্শক গ্যালারি থেকে হতাশ হয়েই ফিরতো হলো দুই দলের সমর্থকদের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD