শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিমিয়ার ফুটবল লীগ:টিম বিজেএমসিকে হারাল শেখ জামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ১১তম আসরের নোয়াখালী ভেন্যুর খেলা আজ শনিবার বিকাল ৩টায় শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় টিম বিজেএমসি এর মুখোমুখি হয় শেখ জামাল। খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের সময় শেখ জামালের পক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড ৯ নম্বর জার্সি পরিহিত লুসিয়ানো গোল করে এগিয়ে নেন। ৩৩ মিনিটের মাথায় অধিনায়ক সোলেমানের কর্ণার কিক থেকে কিরগিজস্থানের ফরোয়ার্ড ডেভিট গোল করে ব্যবধান ২-০ করেন। খেলার শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে শেখ জামাল। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমন করতে থাকে তারা।

প্রথমার্ধে দুই গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে টিম বিজিএমসি নিজেদেরকে ঘুছিয়ে আক্রমনের মাধ্যমে গোল শোধে মরিয়া হয়ে ওঠে। খেলার মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমন করতে থাকে। খেলার ৬২ মিনিটের সময় ফরোয়ার্ড মামুনের আচমকা বাকানো সর্ট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরের মিনিটেই উজবেকিস্থানের ফরোয়ার্ড ওটাবেকের ফ্রি কিক গোলে ডুকার মুহুর্তে শেখ জামালের গোল রক্ষক নাঈম কর্ণারের বিনিময়ে দলকে রক্ষা করেন। ৭৯ মিনিটের মাথায় ৭নং জার্সি পরিহিত আবদুল্যাহ্ পারভেজের করা ফ্রি কিক রক্ষা করেন গোল রক্ষক।

৮৪ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক নাইজেরিয়ান ফরোয়ার্ড ইলিয়াছুর সর্ট গোলে ডুকার মুহুর্তে পাঞ্ঝ ফিরিয়ে দেন শেখ জামালের গোল রক্ষক নাঈম। ৮৭ মিনিটের মাথায় ওটাবেকের ফ্রি কিক আবারও ফিরিয়ে দেন গোল রক্ষক নাঈম। খেলার শেষ মুহুর্তে বিজেএমসির গোল করার আরেকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। একাধিক গোল করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টিম বিজেএমসিকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD