শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

প্রশাসনিক পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিশেষ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে মহাপরিচালক পদে রদবদলসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১৮ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দফতরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তার চাকরি ন্যস্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমান নিয়োগ পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে। তাকেও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, বর্তমান কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খান-কে বদলি করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD