শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

প্রবাসে এক টুকরো বাংলাদেশ : ফ্রাঙ্কফুর্টে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের গালূছ ভারটে অডিটোরিয়াম যেন একদিনের জন্য রূপ নিল ছোট্ট বাংলাদেশে। রঙিন ব্যানার, প্রাণের টানে মিলিত মুখ, আর আবেগঘন পরিবেশে সাজানো ছিল গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।

সভাপতির আসনে ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রোকন ফাইসাল। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাণবন্ত সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত ব্যক্তিবর্গ মাহফুজ ফারুক, মোবারক হোসেন, সজল কুমার চক্রবর্তী ও শামীমা আক্তার। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যময়।

ফ্রাঙ্কফুর্ট ও আশপাশের শহর থেকে ছুটে আসা বাংলাদেশি কমিউনিটির অগণিত মুখে ছিল প্রবাসী জীবনের ব্যস্ততার ফাঁক গলে মাতৃভূমিকে ছুঁয়ে দেখার আনন্দ। দুপুরের খাবার, বিকেলের নাস্তা আর শিশু-কিশোর ও বড়দের খেলাধুলার উচ্ছ্বাস মিলিয়ে অডিটোরিয়াম জুড়ে যেন বেজে উঠেছিল বাংলার উৎসবের ঢেউ।

মঞ্চে উঠে সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান যখন গাজীপুর জেলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তথ্যবহুল বক্তৃতা দিচ্ছিলেন, তখন উপস্থিত সবাই অনুভব করছিলেন এক অদৃশ্য সেতুবন্ধন -যেন প্রবাসে থেকেও আপন জন্মভূমির মাটির ঘ্রাণে ভিজে যাচ্ছে মন।

সবশেষে আগামীতে আরও সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের প্রতিশ্রুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তবে প্রবাসী হৃদয়ে সেই দিনের আলো ছড়িয়ে যায় দীর্ঘ সময়ের জন্য, ফ্রাঙ্কফুর্টে আঁকা হয়ে যায় প্রবাসী জীবনের রঙিন ক্যানভাসে এক টুকরো বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD