বেলজিয়াম থেকে ফারুক মোল্লা: বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বেলজিয়াম আওয়ামীলীগ নেতারা। ২৩ সেপ্টেম্বর লন্ডনের একটি অভিজাত হোটেলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহ-সভাপতি হুমায়ন মাকসুদ হিমু ও প্রচার সম্পাদক আক্তারউজ্জমান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বেলজিয়াম ও ইউরোপ আওয়ামী লীগ এর খোঁজ খবর নেন। তিনি বেলজিয়াম আওয়ামী লীগ-এর প্রশংসা করেন। বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহীদে উদ্দেশ্য করে বলেন, বেলজিয়াম আওয়ামী লীগ প্রবাসে আওয়ামীলেগের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
তিনি বলেন, সামনে নির্বাচন সরকারের উন্নয়ন প্রবাসীদের কাছে ও ইউরোপিয়ানদের কাছে তুলে ধরুন । নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিরোধীরা ষড়যন্ত্র করবে । প্রবাসে আওয়ামীলীগের কর্মীদের সজাগ থাকতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।