শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যয়ী মেক্সিকোর বিপক্ষে লড়বে ছন্দময় ব্রাজিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুলাই, ২০১৮
জার্মানবাংলা২৪ ডটকম, স্পোর্টস ডেস্ক: ব্রাজিল খেলবে ব্রাজিলের মতো।’ রাশিয়া বিশ্বকাপে নেইমার ও কোটিনহোয় ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠেছে। গ্রুপের শেষ ম্যাচে নেইমার-কোটিনহোর দুর্দান্ত গতিতে প্রমাণ হয়ে যায় এই বিশ্বকাপে হলুদের উৎসব হতে যাচ্ছে। গোলে নেইমার ও কোটিনহো সাহায্য তো করছেনই। আবার আক্রমণেও যাচ্ছেন। শেষ ষোলোর ম্যাচেই ব্রাজিলকে পেয়ে মোটেও স্বস্তিতে নেই মেক্সিকো। এই ব্রাজিল তো এখন নেইমার-কোটিনহোর ব্রাজিল। কোনো কৌশলে কাজ হবে কি? না কৌশলই আবার উল্টো বিপদ হয়ে দেখা দেয়। এই বিশ্বকাপে মেক্সিকো যেভাবে শুরু করেছে। সে ধারা বজায় থাকবে কিনা আজই বোঝা যাবে। নকআউট পর্বে প্রমাণের সুযোগ কম। ওই নব্বইটি মিনিটে আশার আলো ভেলার মতো ডোবে আর ভাসে। নেইমার বিশ্বকাপের শুরুতে বেশ নড়বড়ে ছিলেন। কোটিনহো আবার বজ্রকঠিন। নেইমারের ছন্দে ফিরতে সময় লেগেছে। কোস্টারিকার ম্যাচে চিরচেনা নেইমারকে দেখা গেছে। সেই গতি, এগিয়ে যাওয়া বল নিয়ে, ড্রিবলিং, শট, পাসে প্রতিপক্ষ চোখে-মুখে শর্ষে ফুল দেখেছে। গতকাল নেইমার তেমন একটা অনুশীলন করেননি। ম্যাচের আগে অনুশীলনে সময় ব্যয় করা ঠিক নয়। এটা ক্ষতিরও কারণ হতে পারে। ইনজুরিতে তো পড়েছিলেন। ক্লাব ম্যাচের ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে সেট হতে নেইমার অবশ্য অল্প সময়ে ফিরেছেন। ব্রাজিল তো আত্মবিশ্বাসী এখন নেইমারে। আগের ম্যাচে দেখা গেছে নেইমার-কোটিনহো আক্রমণে গেছেন আর গোল পেয়েছেন পাওলিনহো ও থিয়াগো সিলভা। মেক্সিকোও নজরে রাখবে নেইমার আর কোটিনহোকে। এটা বিপদের কারণও হতে পারে। মেক্সিকো দুরন্ত দল। অভিজ্ঞতা তো রয়েছেই। রাফায়েল মার্কেজ পঞ্চম বিশ্বকাপে খেলছে। তিনি আক্রমণভাগকে পেছন থেকে দারুণ সাহায্য করছেন। এ ছাড়া অগ্রভাগে হার্নান্দেজ ও লোজানো রয়েছেন। দুজনই দ্রুত গতির খেলোয়াড়। মেক্সিকো থেকে এই বিশ্বকাপে ৩২ হাজার সমর্থক এসেছেন। আজব এক বাঁশি নিয়ে এসেছেন। অপরপক্ষের খেলোয়াড়রা কর্নার নিতে গেলে বিপত্তিতে পড়বেন। কোচ তিতে ব্রাজিলের পারফরম্যান্সে খুশি তবে সেরাটা চান।
তিনি বলেছেন, ‘শেষ ষোলোর লড়াই সব সময় আলাদা। আমরা মেক্সিকো সম্পর্কে জানি। আশা করছি ভালো করবে ছেলেরা।’ ফিফা র্যাংকিং দেখলে ব্রাজিল-মেক্সিকোর দূরত্ব বোঝা যায়। ব্রাজিল রয়েছে দ্বিতীয় ও মেক্সিকো ৪০তম স্থানে। মুখোমুখি হয়েছে এ দুই দেশ ৪০ বার। ব্রাজিল ২৩টিতে জিতেছে আর বিপরীতে মেক্সিকোর জয় ১০টি। সব দিক থেকেই ব্রাজিল এগিয়ে। ব্রাজিল এই ম্যাচগুলোয় গোল করেছে ৭৩টি। আর মেক্সিকো পেয়েছে ৩৬টি। আর্জেন্টিনার বিদায় ঘটেছে। একই রাতে রোনালদোর পর্তুগালও চলে গেল। বিশ্বকাপের সামগ্রিক আকর্ষণ ও ব্যবসায় বিশাল ধস নামবে। আজ এমন কোনো অঘটন কেউ স্বপ্নেও ভাববে না। নেইমারের ব্রাজিলে টিকে আছে বাংলাদেশেরও বিশ্বকাপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD