প্রকৃতি এলোমেলোমো

মো.খলিলুর রহমান , যুগ্ম-সচিব:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

প্রকৃতি এলোমেলোমো

 – খলিলুর রহমান

সকালেই সন্ধ্যা হলো,
প্রকৃতি এলোমেলো।
মেঘেদের গুরু গরু,
এ কেমন করলো শুরু?

মেঘেরা কাঙ্খিত নায়,
বহে আজ দক্ষিণ হাওয়ায়।
বারিধি কাঁদবে বলে,
সেঁজেছে কৃষ্ণ দলে।
পৃথ্বীতল চাইছে বারি—
এ তৃষা সইতে নারি!

জলদের হৃদয় হতে
সৃষ্টির বলগা ছোটে।
হয়ে যেই নামবে বারি,
পৃথ্বীতল সুখের সারি,
সারি গান গাইবে বলে।

কামনার আগুন জ্বলে
মানবের মনের মাঝেও।
কামনার উছলানো ঢেউ
কূলেতে আঁছড়ে পড়ে
শখিদের সুখের ঘরে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD