শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

প্রকাশ্যে চুমু খেয়ে ফের বিতর্কে ম্যারাডোনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা একাধিকবার শিরোনামে এসেছেন নানা কারণে। কখনো অসংলগ্ন আচরণে, বর্ণবৈষম্যমূলক ভাবভঙ্গিতে আবার কখনো মধ্যমা দেখিয়ে।

চিকিৎসকরা বাধা দিলেও শোনেননি মারাদোনা। শনিবার (৩০ জুন) রাশিয়ার কাজান স্টেডিয়ামের ভিআইপি বক্সে এসেছিলেন মেসিদের খেলা দেখতে। আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি ম্যাচে ৩-৪ গোলে হেরে যাওয়ার দিনেও বিতর্ক সৃষ্টি করেছেন এই আর্জেন্টিনীয় কিংবদন্তি।

ভিআইপি গ্যালারিতে মারাদোনার সঙ্গে অন্যান্য ম্যাচের মতোই হাজির হয়েছিলেন রোকিও অলিভা। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মারাদোনা সঙ্গিনীকে দেখা গেল বয়ফ্রেন্ডের সঙ্গে। পাশেই ছিলেন রোনাল্ডো নাজারিও দ্য লিমা।

মেসিদের হেরে যাওয়ার দিনেই গ্যালারিতে চরম আয়েশে মারাদোনাকে চুম্বন করে উত্তাপ ছড়ালেন ২৭ বছরের তরুণী। গোটা ম্যাচই উপভোগ করছিলেন কিংবদন্তির প্রেয়সী। সেখানেই একান্ত মুহূর্তে প্রকাশ্যে ধরা দিলেন মারাদোনা-অলিভা।

আর্জেন্টিনীয় কিংবদন্তিকে চলতি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিল ফিফা। প্রতিটি ম্যাচে হাজির থাকার জন্য ফিফার তরফে মারাদোনাকে দেওয়া হচ্ছিল ১০ হাজার ইউরো। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে রূদ্ধশ্বাস জয়ের পরে অসুস্থ হয়ে পড়েন মারাদোনা। গুজবে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুসংবাদ। এরপরে মারাদোনা স্বয়ং সেই গুজব উড়িয়েছিলেন।

এরপরে প্রি কোয়ার্টার ফাইনালে হাজির থাকার সময়েই প্রকাশ্যে চুম্বন বর্তমান বান্ধবীকে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD