শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো কলম্বিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল কলম্বিয়া। একই ব্যবধানে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাজান অ্যারেনায় রবিবার মুখোমুখি হয়েছিল দুই দল। দারুণ এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে জাপান ও সেনেগালের সঙ্গে নকআউটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো কলম্বিয়াও। আগামী ২৮ জুন সামারায় তারা খেলবে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সেনেগালকে। আর ওইদিনই ভোলগোগ্রাদে জাপান খেলবে পোল্যান্ডকে।

দুটি গোলে অবদান রেখেছেন রোদ্রিগেসফিটনেস ইস্যুতে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না হামেস রোদ্রিগেস। গতবারের গোল্ডেন বুট জয়ীকে এদিন শুরুতেই রাখলেন হোসে পেকেরম্যান। তার সুফলও কলম্বিয়া কোচ পেলেন হাতেনাতে। প্রথম ও তৃতীয় গোলে দারুণ অবদান রেখেছেন রোদ্রিগেস। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশটি শেষ অর্ধে পোলিশদের আর ফিরতে দেয়নি।

১২ বছর পর বিশ্বকাপে ফেরা পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিকে এদিন কড়া নজরে রেখেছিলেন কলম্বিয়ান ডিফেন্ডাররা। তাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি পোলিশ অধিনায়ক। উল্টো তার দলকে চেপে ধরে কলম্বিয়া।

দারুণ হেডে কলম্বিয়াকে এগিয়ে নেন মিনাযদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪০ মিনিটে কাজানের গ্যালারি হলুদ উচ্ছ্বাসে মেতে ওঠে। কর্নার থেকে রাদামেল ফ্যালকাওয়ের ছোট পাস হুয়ান কুয়াদরাদো দেন বক্সে দাঁড়ানো রোদ্রিগেসকে। বায়ার্ন মিউনিখের তারকা পোলিশ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল তুলে দেন। মাপা ক্রস থেকে চমত্কার হেডে উচেখ শেজনিকে পরাস্ত করেন ইয়েরি মিনা। বার্সেলোনায় যোগ দেওয়া এই সেন্টার ব্যাকের শক্তিশালী হেডে এগিয়ে যায় কলম্বিয়া।

১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া কলম্বিয়া দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখায়। ৫২ মিনিটে কুয়াদরাদোর পাসে ১৬ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ফ্যালকাও। কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। অবশেষে ৭০ মিনিটে দারুণ চেষ্টায় বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার অধিনায়ক। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস থেকে পোলিশ রক্ষণ চিড়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়েন ফ্যালকাও। তারপর ডান পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।

পোল্যান্ডের কফিনে শেষবার পেরেক ঠুকলেন কুয়াদরাদোআবারও রোদ্রিগেস জাদুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মাঝমাঠে তিনি বল পাঠান কুয়াদরাদোর কাছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার এক দৌড়ে ঢুকে পড়েন পোল্যান্ডের বক্সে, তারপর জালের ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন।

হাতে ১৫ মিনিট সময় পেলেও পোল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি। ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপের মতো এবারও গ্রুপ থেকে বিদায় নিতে হয় দুইবারের সেমিফাইনালিস্টদের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD