শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, জনগণের আস্থায় নির্বাচিত সরকার উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ অব্যাহত থাকবে।

বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করা।

বাঘাইছড়ির বারোবিন্দু ঘাট এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে তিনি প্রায় দুই কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলে নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি উপজেলায় সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আধুনিক ভূমি অফিস, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং প্রয়োজনীয় জনসেবামূলক অবকাঠামো পর্যায়ক্রমে গড়ে তোলা হবে। এছাড়া বাঘাইছড়ি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রমও এগিয়ে চলছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণ বিশ্লেষণ করে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল-বিল ভরাট, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় বন্যা ও নদীভাঙনের ক্ষতি আরও বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশবান্ধব পরিকল্পনা এবং জনসচেতনতার ওপর জোর দেন তিনি।

তিনি জানান, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৮৩৪ জন মানুষের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলা প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অসংখ্য বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে।

সূত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD