শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

পামেলার পঞ্চম বিয়ে ১২ দিনেই ভেঙে গেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ১২ দিন আগে ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনে পঞ্চম বিয়ে করেন এই অভিনেত্রী। কিন্তু মাত্র ১২ দিন যেতে না যেতেই বিচ্ছেদের ঘন্টা বাজলো। ৭৪ বছর বয়সী মুভি মোড়ল জন পিটার্সের দ্বিতীয় স্ত্রী পামেলা।

পামেলা জানান, জীবন একটা ভ্রমণ আর ভালোবাসা সেখানকার একটা প্রক্রিয়া। বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নিয়ম অনুসারে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

‘বেওয়াচ’ তারকা বলেন, জন আর আমার অনাড়ম্বরপূর্ণ বিয়ে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে হইচই পড়ে গেল, তাতে আমি অবাক হয়েছি। এই আলোড়ন আমাকে স্পর্শ করেছে। তবে আমরা দুজনাই এখন একটু আলাদা থাকতে চাইছি। বোঝার জন্য যে, আমরা নিজেদের জীবন থেকে কী চাই আর একে অন্যের কাছে কী চাই।

৩০ বছর আগে পামেলা-জন ডেট করেছিলেন। এরপর যোগাযোগ ছিল না তাদের। এতো বছর পর আবার এক হয়েছিলেন। কিন্তু তা বেশিদিন স্থায়ী হলো না। পিটার অনেক দর্শকপ্রিয় হলিউড সিনেমার প্রযোজনা করেছেন।

তার মাঝে ১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্ট্রেইস্যান্ডের ‘অ্যা স্টার ইজ বর্ন’, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ এবং ১৯৯৯-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ অন্যতম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD