শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: বস্ত্র ও পাট উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা,বৃহস্পতিবার,১২ সেপ্টেম্বর, ২০২৪:জেডিপিসি’র উদ্যোক্তার মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনে। তিনি বলেন, বিদেশে প্রদর্শনী কর্নার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে। আগামী মাস থেকে সুপারশপে প্লাষ্টিক পরিবর্তে পরিবেশবান্ধব পাট ব্যাগ চালু হচ্ছে যা দেশে পাটের ব্যবহার বাড়াবে,সেজন্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি ‘র বক্তব্যে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনে এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি’র সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে যেতে কাজ করবে।

এসময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন,ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার(জেডিপিসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ করে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD