শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

পাকিস্তান খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

সব বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপে বাংলাদেশ-পাকিস্তান মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বরফ গলেছে। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ।

তবে দুটি টেস্ট, একটি ওডিআই, আর তিনটি টি-২০ খেলতে তিন বার পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশ দলকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বলছে, টি-২০ আন্তর্জাতিক ম্যাচগুলো হবে লাহোরে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি। পরের মাসে ৭ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট ।

এর পর করাচিতে ৩রা এপ্রিল হবে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং ৫ই এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে বলেছিল, বাংলাদেশ শুধু টি-২০ আন্তর্জাতিক খেলতে পাকিস্তান সফর করতে আগ্রহী, কিন্তু মধ্যপ্রাচ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে তারা পাকিস্তানে টেস্ট খেলার জন্য দীর্ঘ সফরে যেতে রাজি নয়।

বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।
তবে পাকিস্তান সফর নিয়ে এ জটিলতা দূর হয় ১৪ জানুয়ারি, মঙ্গলবার – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যে এক সভায়।

গত বছর নভেম্বর মাসেই বাংলাদেশের একটি নারী ক্রিকেট দল পাকিস্তানে এক সফরে গিয়েছিল।

এছাড়া, বাংলাদেশের একটি অনুর্ধ্ব ১৬ দলও পাকিস্তানে দুটো তিন দিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে এসেছে।

কিন্তু বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফরকে ঘিরে যে দু’পক্ষের যে অনড় অবস্থান ছিল সেটা শেষ পর্যন্ত বদলে যায় আইসিসির হস্তক্ষেপে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD