শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নৌমন্ত্রীর শ্যালকের গাড়ির চাপায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুলাই, ২০১৮
নিহত শিক্ষার্থীদের স্বজনদের কান্না

জার্মানবাংলা২৪ ডটকম: সড়কে মৃত্যুর মিছিল দিন দিন বড়ই হচ্ছে। চালকদের বেপরোয়ারা গাড়ি চালানোর ফলে অধিকাংশ দূর্ঘটনা ঘটছে। রোবরার ২৯ জুলাই একই কারণে রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের অসম প্রতিযোগিতায় অকালে প্রাণ গেল দুই স্কুল শিক্ষার্থীর।

ঘটনা সূত্রে জানা গেছে, জাবালে নূর ও নূরে মক্কা পরিবহনের সঙ্গে পাল্লা দেয়ার সময় জাবালে নূর পরিবহন পথচারী শিক্ষার্থীদের চাপা দেয়। শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নেয়া ওই জাবালে নুর পরিবহনের মালিক নৌমন্ত্রী শাহজাহান খানের শ্যালক নান্নু। তিনি ওই কোম্পানির একজন প্রভাবশালী ডিরেক্টর বলে জানিয়েছেন পরিবহন খাতের একটি বিশ্বস্ত সূত্র ।

দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ ছাত্ররা বাসে আগুন ধরিয়ে দেয়

জানা গেছে, জাবালে নুর কোম্পানির চেয়রম্যান মো. জাকির। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ব্যস্ত পাওয়া যায়। আর যে বাস শিক্ষার্থীদের চাপা দেয় সেই বাসের মালিক শাহাদাত। তিনিও ওই কোম্পানির ডিরেক্টর।

নূরে মক্কা কোম্পানির ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম মোবাইলে বলেন, ‘ঘটনার সময় আমি মতিঝিলে ছিলাম। সেখানেই মোবাইলে আমি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। আমার ২০ টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে শুনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি।’

পুলিশের উপস্থিতিতেই গাড়ি ভাঙার চেষ্টা শিক্ষার্থীদের

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে। যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবে শাস্তি পাবে। শাস্তির বিষয়ে মতবিরোধিতার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের বাঁ পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও ১২ জন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, নূরে মক্কা (ঢাকা মেট্রো ব -৭৬৫৭) এবং জাবালে নূর (ঢাকা মেট্রো ব-৯২৯৭) বাস অনিয়ন্ত্রিত গতিতে রেষারেষি করে শিক্ষার্থীদের চাপা দেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD